এটা হলো আমার দেখা একটি অদ্ভুত
ঘটনা। গ্রীষ্মের ছুটিতে আমি আমার
নানু
বাড়িতে বেড়াতে গিয়েছিলাম।
হঠাৎ করে একদিন দুপুর একটার সময় খবর
পেলাম পাশের
বাড়িতে একইসঙ্গে তিনজন
মেয়ে মারা গিয়েছে।
সেখানে গিয়েই জানতে পারলাম মূল
ঘটনা।
মেয়ের মা বলল
মেয়েটি নাকি স্বপ্নে দেখেছিলো যে,
একটি পুকুরে গোসল
করলে তাকে নাকি নতুন ড্রেস দিবে।
মেয়েটি স্বপ্নে যে পুকুরটি দেখেছিলো তা ছিলো তাদের
বাড়ির পাশেই। মেয়েটি নতুন
ড্রেসের আশায় তার তিনজন
বান্ধবী নিয়ে ঐ পুকুরে গেলো গোসল
করতে। মেয়েটিক একজন
বান্ধবী বাদে তারা সবাই অর্থাৎ
তিনজন নামলো ঐ পুকুরে গোসল করতে।
যে মেয়েটি উপরে দাড়িয়ে ছিলো সে দেখলো যে ঐ
তিনজন হঠাৎ করেই
পানিতে ডুবে গিয়েছে।
মেয়েটি খুব ভয় পেয়ে গেলো এবং খুব
দ্রুত দৌড়ে একজন
লোককে ডেকে আনলো ঐ পুকুর পাড়ে।
তারপর ঐ
লোকটি পানিতে পা দেয়া মাত্র
দেখলো একসাথে তিনটি মাথা এবং তিনজনই
মৃত। এই ঘটনার ছড়াছড়ির পর ঐ
পুকুরপারে অনেক লোকের ভিড়
জমেছিলো। পরে জানতে পারলাম
যে ব্রিটিশ আমলে এটি হিন্দুদের
একটি শশ্বান ঘাট ছিলো। এই
ছিলো আমার ঘটনা।
No comments:
Post a Comment